তপনে হারানো জমি ফিরে পেতে ময়দানে আরএসপি প্রার্থী বাপ্পাই হড়ো

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন কেন্দ্রে হারানো জমি পুনরুদ্ধারে ঝাঁপাল বাম শিবির। আরএসপি মনোনীত প্রার্থী বাপ্পাই হড়ো রবিবার সকাল থেকেই জোরদার প্রচারে নামেন।বেলা ১১টা নাগাদ কালিকাপুর ও বোয়ালদা এলাকায় দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন তিনি। একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকাগুলিতে পুরনো সমর্থন ফেরাতেই জোর দিচ্ছে বামফ্রন্ট।প্রখর রোদ উপেক্ষা করেই চলে প্রচার। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের অভাব-অভিযোগ শোনেন বাপ্পাই হড়ো। পাশাপাশি বাম আমলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন ভোটারদের সামনে।এই প্রচার ঘিরে বাম কর্মী-সমর্থকদের মধ্যে চোখে পড়ার মতো উৎসাহ দেখা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *