দক্ষিণ দিনাজপুরে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা, বালুরঘাটে অশোক লাহিড়ীর বদলে বিদ্যুৎ রায়।

নিজস্ব সংবাদদাতা, ১৬ মার্চ, বালুরঘাট: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার ছয়টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। ঘোষিত তালিকায় একাধিক চমকও রয়েছে। বিশেষ করে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।দলীয় সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী করা হয়েছে বালুরঘাট আদালতের আইনজীবী বিদ্যুৎ কুমার রায়কে। এই কেন্দ্রে এর আগে বিজেপির বিধায়ক ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিড়ী। তবে এবার তাঁকে সরিয়ে বিদ্যুৎ রায়ের ওপরেই ভরসা রেখেছে গেরুয়া শিবির।গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে। অন্যদিকে তপন বিধানসভা কেন্দ্রে আবারও বুধরাই টুডুর ওপরই আস্থা রেখেছে বিজেপি।কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে তাপস চন্দ্র রায়কে। দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং বর্তমানে জেলা সম্পাদক পদে থাকা এই ব্যবসায়ীর নাম ঘোষণার পর দলীয় কর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে।এ ছাড়া হরিরামপুর বিধানসভা কেন্দ্রের জন্য শিক্ষক দেবব্রত মজুমদারকে প্রার্থী করেছে বিজেপি। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি শুভেন্দু সরকারকে। উল্লেখ্য, শুভেন্দু সরকার এর আগে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতির দায়িত্বও সামলেছেন।রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিনের সংগঠক শুভেন্দু সরকারকে কুমারগঞ্জে প্রার্থী করে কৌশলী চালই চালল বিজেপি। ফলে জেলাজুড়ে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *