আইপিএলের ছোঁয়ায় দক্ষিণ দিনাজপুরে প্রো টি-টোয়েন্টি লিগ, বালুরঘাটে জমজমাট প্লেয়ার অকশন।

নিজস্ব সংবাদদাতা,২২ ফেব্রুয়ারি,বালুরঘাটঃ-দক্ষিণ দিনাজপুরের ক্রিকেটকে নতুন গতি দিতে আইপিএলের আদলে শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুর প্রো টি-টোয়েন্টি লিগ। আগামী ৬ মার্চ থেকে বালুরঘাট স্টেডিয়ামে পর্দা উঠছে এই বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টের। তার আগে রবিবার বালুরঘাটের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হল জমজমাট প্লেয়ার অকশন। দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অনুমোদিত এই প্রতিযোগিতায় এ বছর অংশ নিচ্ছে মোট আটটি দল। জেলা সূত্রে জানা গিয়েছে, নিলামে ১৭৫ জনেরও বেশি জেলার ক্রিকেটার অংশ নেন। মূলত স্থানীয় প্রতিভাদের নিয়েই দল গঠন করা হলেও প্রতিটি দল রাজ্যের অন্য জেলা থেকে সর্বোচ্চ দু’জন করে রাজ্যস্তরের ক্রিকেটার নেওয়ার সুযোগ পাচ্ছে। ফলে প্রতিযোগিতার মান যে অনেকটাই বাড়বে, তা নিয়ে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা।উদ্যোক্তাদের পক্ষে অমরনাথ ঘোষ বলেন, আইপিএলের ধাঁচে জেলার ক্রিকেটারদের সামনে বড় মঞ্চ তৈরি করাই আমাদের লক্ষ্য। এখান থেকেই ভবিষ্যতের বড় প্রতিভারা উঠে আসবে। আগামী ১৫ মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি লিগের। ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে। দক্ষিণ দিনাজপুরের মাটিতে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে এই প্রো টি-টোয়েন্টি লিগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *