৭৪ কোটির জলপ্রকল্পে নতুন দিগন্তগঙ্গারামপুরে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছতে শুরু পাইপলাইন বসানোর কাজ।

নিজস্ব সংবাদদাতা, ২০ ফেব্রুয়ারি, বালুরঘাট:-দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শহরবাসীর স্বপ্নপূরণের পথে বড় পদক্ষেপ নিল গঙ্গারামপুর পুরসভা। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে শুরু হল পাইপলাইন বসানোর কাজ। পুরসভার আওতাধীন ১৮টি ওয়ার্ডের প্রায় সাড়ে ১৭ হাজার উপভোক্তার বাড়িতে জল সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ পরিকাঠামো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।গঙ্গারামপুর স্টেডিয়ামের পশ্চিম প্রান্তের মাঠে ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে প্রকল্পের সূচনা করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। উল্লেখ্য, তিন মাস আগে স্টেডিয়ামের উত্তর-পূর্ব কোণে প্রথম পর্যায়ে জলাধার নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই রিজার্ভারের নির্মাণকাজ বর্তমানে শেষ পর্যায়ে। এবার পাইপলাইন বসানোর কাজ শুরু হওয়ায় প্রকল্প বাস্তবায়ন আরও একধাপ এগোল।পুরসভা সূত্রে জানা গিয়েছে, সমগ্র প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটিরও বেশি। দ্বিতীয় পর্যায়ের কাজ তদারক করছে মিউনিসিপ্যালিটি দফতরের মালদা ডিভিশন। প্রশাসনের দাবি, এই বৃহৎ জলপ্রকল্প সম্পূর্ণ হলে শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান, আগামী চার মাসের মধ্যেই ১৮টি ওয়ার্ডে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। কাজের সময় সাধারণ মানুষের অসুবিধা কম রাখতে বিশেষ নজর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি, বিধানসভা নির্বাচনের আগেই যেসব এলাকায় কাজ সম্পূর্ণ হবে, সেখানে পরিষেবা চালু করে দেওয়ার পরিকল্পনাও রয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার কাউন্সিলর, এক্সিকিউটিভ আধিকারিক এবং মালদা ডিভিশনের আধিকারিকরা। বহু বছরের পানীয় জল সমস্যার অবসান এবার সত্যিই হতে চলেছে—এমনটাই আশা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *