নিজস্ব সংবাদদাতা, ৬ ফেব্রুয়ারি,বালুরঘাট : একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার উদ্যোগে শুরু হল ৪০তম ফুল মেলা। বর্ণাঢ্য এই ফুলমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর অনজ সরকার, পল্লব দাস, শিখা মহন্ত সাহা চৌধুরী, অপর্ণা চ্যাটার্জী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।পৌরসভা সূত্রে জানা গেছে, ফুলমেলাকে কেন্দ্র করে অংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী এবং একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রতি বছর মহাসমারোহে এই ফুলমেলা অনুষ্ঠিত হলেও এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আয়োজনের কলেবর কিছুটা কমানো হয়েছে। এই প্রসঙ্গে চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, পরীক্ষার্থীদের কথা ভেবেই এবছর শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়নি। তবুও নাগরিকদের জন্য নানা প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ও প্রদর্শনীর মাধ্যমে ফুলমেলাকে আকর্ষণীয় করে তোলা হয়েছে।