নবীন বরণে উৎসবের ছোঁয়া, পিঠেপুলির ঘ্রাণে মুখর অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন।

নিজস্ব সংবাদদাতা, ২৯ জানুয়ারি,বালুরঘাট:- সাধারণত কলেজ-বিশ্ববিদ্যালয়েই নবীন বরণ অনুষ্ঠান চোখে পড়ে। তবে সেই ধারাকে ভেঙে গত কয়েক বছর ধরে বিদ্যালয় স্তরেই নবীন বরণ করে নজির গড়ছে অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। ২০২৬ শিক্ষাবর্ষের শুরুতেই পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর নবাগত পড়ুয়াদের বরণ করে নিল দশম শ্রেণীর ছাত্রীরা। নন্দিতা, দিয়া ও বৃষ্টি কপালে চন্দন ফোঁটা, হাতে রাখি, অভিজ্ঞান পত্র, পেন ও প্যাকেট তুলে দিয়ে বরণ করে নেয় প্রিয়াঙ্কা বর্মন, বাবলি হাঁসদা, দেব চৌধুরী, রাজ বাস্কে, পীযূষ দাস ও মেঘা মুর্মুদের।এদিন তৃতীয় বছরের মতো আয়োজিত হয় পিঠেপুলি ও খাদ্য উৎসব। দুধ পিঠা, পাটি সাপ্টা, তেল পিঠা, গড়গড়া থেকে শুরু করে ফুচকা, ঘুঘনি, চপ ও চাউমিনে সাজানো স্টল ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের হাত থেকেই খাবার কিনে স্বাদ নেন। প্রধান শিক্ষিকা নন্দিতা দাস জানান, বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচয়, স্বনির্ভরতা ও নতুনদের আপন করে নেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *