নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট,২৮ জানুয়ারি : সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের ফেজ–টু’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৩১ হাজারেরও বেশি উপভোক্তার জন্য বাড়ি পাওয়ার প্রক্রিয়া শুরু হলো।জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাট শহরের বালুছায়া সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রামানিয়ান টি, অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মন্ডল, বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান মুনমুন কর সহ অন্যান্য আধিকারিকরা।জেলা শাসক জানান, চলতি বছরে ফেজ–ওয়ানে দক্ষিণ দিনাজপুর জেলায় ৪০ হাজারেরও বেশি বাড়ি নির্মাণ করা সম্ভব হয়েছে। ফেজ–টু’তে আরও ৩১ হাজারের বেশি পরিবার এই প্রকল্পের আওতায় আসবে। পাশাপাশি এদিন ১১টি পাট্টা ও ১১ জন কৃষিক্ষেত্রের সুবিধাভোগীর হাতে সরকারি সুবিধা তুলে দেওয়া হয়।