অরুণাভ দত্ত, বালুরঘাট :- বালুরঘাটের সাংস্কৃতিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র, ‘বঙ্গরত্ন’ ভূষিত শিক্ষক, সঙ্গীতগুরু, গীতিকার ও সুরকার এবং বিশিষ্ট নাট্যকর্মী প্রণব কুমার মুখার্জীর স্মৃতির উদ্দেশ্যে প্রতিবছরের মতো এবছরও *মুক্তধারা*- র গৌরবময় চব্বিশতম বর্ষের পদার্পণকে স্মরণীয় করে রাখতে জেলার আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সংস্থার ছাত্র-ছাত্রীবৃন্দ এবং তাঁর কন্যা স্বনামধন্য সঙ্গীতশিল্পী করবী মুখার্জীর পরিচালনায় একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্স অ্যাডিশনাল সিপি সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে পৌরোহিত্য করেন। শিলিগুড়ি থেকে আগত বিশিষ্ট হারমোনিয়াম শিল্পী আশীষ বণিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।অনুষ্ঠানটি নাট্যতীর্থ মন্মথ মঞ্চে ১৭ই জানুয়ারী শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে *মুক্তধারা*- র ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবক-অভিভাবিকাগণ সঙ্গীতানুরাগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হলো “রবীন্দ্রনাথের মৃত্যু-ভাবনা” আলেখ্য, যা ধারণা করেন করবী মুখার্জী। এছাড়াও ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র গান পরিবেশন করে।শ্রী প্রণব কুমার মুখার্জীর স্মৃতিতে এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি বালুরঘাটের সংস্কৃতির অধ্যায়ে একটি স্মরণীয় পর্ব হয়ে থাকবে।