বালুরঘাটের চকভৃগুর নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

অরুণাভ দত্ত,বালুরঘাট, ১৫ জানুয়ারী: প্রতিবছরের মতো এবছরও বালুরঘাটের চকভৃগুর নদীপার উচ্চ বালিকা বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পনেরোই জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট দুইশো আঠারো জন ছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে মোট ত্রিশটি পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা হয়।ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন ডি এস পি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি অয়ন ভৌমিক, বিদ‍্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষিকা নিভা মণ্ডল, বালুরঘাট পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুশ্রী মহন্ত, মধুসূদন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কুহেলি মণ্ডল ঘোষ, ক্রীড়া শিক্ষিকা তপতী দাস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন।এদিন আমন্ত্রিত অতিথিবর্গের উপস্থিতিতে বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি মশাল প্রজ্জলন এবং পায়রা উড়ানোর মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের কাপ, মেডেল, রানার্স আপ ও বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।বিদ্যালয়ের ছাত্রীরা কাবাডি ও অ্যাথলেটিক্সে জেলা ও রাজ্যস্তরে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাতে ও অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *