নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও চাঙ্গা করতে বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেস তাদের নতুন ব্লক কমিটি ঘোষণা করল। সোমবার বিকেলে চকভৃগু পার্টি অফিসে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করেন বালুরঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মলয় মণ্ডল। রাজনৈতিক মহলের মতে, আগামী নির্বাচনের আগে এটি তৃণমূলের সংগঠনিক প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্নেহলতা হেমরম, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর শিপ্রা নিয়োগী, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশোক মিত্র, জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহেনশা মোল্লা, কিষান ক্ষেত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিপ্লব দেবনাথ সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। উপস্থিত নেতৃত্বের বক্তব্যে বারবার উঠে আসে—সংগঠনকে আরও শক্ত ভিতের উপর দাঁড় করানোর প্রয়োজনীয়তা।অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলনে মলয় মণ্ডল জানান, নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে মোট ৩৭ জনের ব্লক কমিটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আরও কয়েকজন নতুন মুখকে দলে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে বলেও তিনি জানান। তাঁর কথায়, “আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই এই কমিটি গঠন। সংগঠনের দুর্বল জায়গাগুলিকে চিহ্নিত করে সেখানেই জোর দেওয়া হবে।”গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বালুরঘাট ব্লকে তৃণমূল কংগ্রেসের ফল আশানুরূপ না হওয়ার বিষয়েও মুখ খোলেন মলয় মণ্ডল। তিনি বলেন, “সেই ফল আমাদের নজরে রয়েছে। ভুলত্রুটি বিশ্লেষণ করেই সংগঠন নতুন করে সাজানো হচ্ছে, যাতে আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যায়।”এছাড়াও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। মলয় মণ্ডলের অভিযোগ, এস আই আর -এর মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, তার মধ্যেও একমাত্র তৃণমূল কংগ্রেস ও তাদের কর্মীরাই মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তাঁর দাবি, আগামী নির্বাচনে সাধারণ মানুষ এই বিষয়টি মনে রেখেই রায় দেবেন, এবং তৃণমূল কংগ্রেস ভালো ফল