নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:
আগামী ৪ তারিখ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে শীতের দাপট বজায় থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ক’দিনে জেলার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ থেকে ১২ ডিগ্রিতে। আকাশ থাকবে প্রধানত পরিষ্কার। মেঘের আনাগোনা না থাকায় ভোর ও রাতের দিকে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে।


উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪ থেকে ৮ কিলোমিটার বেগে বইবে হালকা হাওয়া। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও তা দীর্ঘস্থায়ী হবে না। রৌদ্রজ্জ্বল আবহাওয়ার কারণে দিনের বেলায় স্বস্তি মিলবে।


এই আবহাওয়াকে কাজে লাগাতে পারেন চাষি ভাইরা। বিশেষজ্ঞদের মতে, পরিষ্কার আকাশ ও শুকনো আবহাওয়া থাকায় এই সময় বিভিন্ন ধরনের ফসলের জন্য কীটনাশক ও সার স্প্রে করার আদর্শ সুযোগ। তবে শীতের কথা মাথায় রেখে সকাল দেরি করে অথবা দুপুরের দিকে স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *