কল্পতরু উৎসবে মানবিকতার হাতছানি—বালুরঘাটে দিশারী ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষকে ভোজন ও শীতবস্ত্র

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:বছরের প্রথম দিনেই রাজ্য জুড়ে পালিত হচ্ছে কল্পতরু উৎসব। রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হয়ে ওঠার স্মৃতিকে ঘিরে এই বিশেষ দিনটি ভক্তদের কাছে আবেগের। সেই আবেগকেই মানবিকতার রূপ দিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের দিশারী ক্লাব অ্যান্ড লাইব্রেরি।

নতুন বছরের শুরুতে যখন অধিকাংশ মানুষ নিজেদের আনন্দেই ব্যস্ত, ঠিক তখনই দিশারী ক্লাবের সদস্যরা পাশে দাঁড়ালেন দুস্থ ও আর্ত মানুষদের। ক্লাবের উদ্যোগে প্রায় শতাধিক মানুষকে মধ্যাহ্নভোজন করানো হয় এবং তাঁদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। উৎসবের দিনে মুখে হাসি ফুটল বহু অসহায় মানুষের।

এই প্রসঙ্গে ক্লাবের সদস্য তমাল মণ্ডল জানান, প্রতিবছরই কল্পতরু উৎসবের দিনে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়। তাঁর কথায়, “বছরের প্রথম দিনটায় আমরা নিজেদের আনন্দের কথা না ভেবে সাধারণ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই। তাঁদের দুপুরের ভোজন ও শীতবস্ত্র দেওয়াই আমাদের ছোট্ট প্রয়াস।”তিনি আরও বলেন, এই কর্মযজ্ঞে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানোই তাঁর প্রথম কর্তব্য। “সবার সহযোগিতা ছাড়া এত বড় উদ্যোগ সফল হতো না,” বলেই জানান তমালবাবু। কল্পতরু উৎসবের দিনে এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *