পতাকা উত্তোলন, মিষ্টিমুখ আর ছাত্রদের দরজায় দরজায় পৌঁছনো—বালুরঘাটে এসএফআই-এর ৫৬ বছরের উদ্‌যাপন

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:সারাদেশের পাশাপাশি বালুরঘাট শহরেও পূর্ণ মর্যাদায় পালিত হল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকালে বালুরঘাটে এসএফআই-এর জেলা পার্টি অফিসের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করে সংগঠনের কর্মসূচিতে শামিল হন কর্মী-সমর্থকেরা।দিনভর ছাত্রসমাজের কাছে পৌঁছে সংগঠনের আদর্শ ও ইতিহাস তুলে ধরার কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসএফআই নেতৃত্ব।

এই উপলক্ষে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকাল এসএফআই-এর সম্পাদক অমন দাস। তিনি জানান, “আজ আমরা আমাদের সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন করলাম। সকালে পতাকা উত্তোলনের পর সংগঠনের ইতিবৃত্ত ও আন্দোলনের ধারাবাহিকতা নিয়ে আলোচনা হয়েছে।

”অমন দাস আরও বলেন, চলতি বছরে সংগঠিত ছাত্র আন্দোলনের ৯০তম বর্ষে পা দিয়েছে দেশ, পাশাপাশি এসএফআই-এর ৫৬তম বর্ষও চলছে। তাঁর কথায়, “আজ সারাদিন আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পৌঁছব। বর্তমান সময়ে ছাত্র আন্দোলন নিয়ে তাঁদের ভাবনা কী, সেই মতামতও জানার চেষ্টা থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *