গঙ্গারামপুরে উন্নয়নের গতি বাড়াতে মাঠে পুরপ্রধান, জলের রিজার্ভার ও ড্রেনের কাজ পরিদর্শন–উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৯ ডিসেম্বর:উন্নয়নমূলক কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সরাসরি মাঠে নেমে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সোমবার গঙ্গারামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের শান্তিকলোনি এলাকায় জলের রিজার্ভার নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। পুর এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যেই একাধিক ওয়ার্ডে জলের রিজার্ভার বসানোর কাজ শুরু হয়েছে বলে জানান চেয়ারম্যান।

তাঁর কথায়, আগামী তিন মাসের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে।এদিন বিকেলে পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৫৯ নম্বর বুথ এলাকায় নিউমার্কেট সংলগ্ন একটি পাকা ড্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় প্রায় ৪ লক্ষ ৯৮ হাজার ৫০৪ টাকা ব্যয়ে এই ড্রেন নির্মাণ হচ্ছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ পুরকায়েত, বড়বাবু শ্যামল দাস, সংশ্লিষ্ট কাউন্সিলর ও অন্যান্য বিশিষ্টজনেরা। ধারাবাহিক উন্নয়নমূলক কাজের ফলে খুশি স্থানীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *