অনাস্থা ঘিরে জল্পনা, কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করলেন টাউন তৃণমূল সভাপতি?

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন যেসব কাউন্সিলর, বুধবার তাঁদের সঙ্গেই বৈঠক করলেন বালুরঘাট টাউন তৃণমূলের সভাপতি সুভাষ চাকি—এই ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এদিন পৌরসভা চত্বরে অনাস্থাকারী কাউন্সিলরদের উপস্থিতির মধ্যেই সুভাষ চাকির সঙ্গে তাঁদের একত্রে বসতে দেখা যায়। যদিও এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে বৈঠকের কথা সম্পূর্ণ অস্বীকার করেন সুভাষ চাকি। তিনি জানান, “কোনও বৈঠক হয়নি। কাউন্সিলররা সবাই নিজ নিজ কাজে পৌরসভায় এসেছিলেন। পরে তাঁরা কাউন্সিলর রুমে বসেছিলেন। আমিও ব্যক্তিগত কাজে পৌরসভায় এসেছিলাম, তাই তাঁদের সঙ্গে কিছুক্ষণ বসি। এর বাইরে কোনও আলোচনা হয়নি।”

তবে তাঁর এই বক্তব্য সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে—আসলেই কি কোনও আলোচনা হয়নি? যদি বৈঠক হয়ে থাকে, তাহলে সেখানে কী বিষয় উঠে এসেছে, কিংবা আদৌ কোনও রাজনৈতিক সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে কি না—তা নিয়েই বালুরঘাট শহর জুড়ে নানা জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *