২৪ জানুয়ারি,নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে এলাকাবাসী নিজেদের এলাকার কি ধরনের উন্নয়ন করা যাবে সেই বিষয়ে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করছে। যে প্রকল্পের আওতায় রাজ্যের প্রতিটি মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। সেই টাকা থেকেই ওই বুথ এলাকায় উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।। আর এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বালুরঘাট পৌর এলাকায় একশটির বেশি কাজের ওয়ার্ক অটো আর তুলে দিল বালুরঘাট পৌরসভা। শনিবার দুপুরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলির হাতে ওয়ার্ক অর্ডার তুলে দেন। এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আজ আমরা ২৮টি ওয়ার্ক অর্ডারের মধ্যে দিয়ে ৯৭ কাজের দায়িত্ব বন্টন করলাম। যার মোট অর্থ ব্যয় হবে দু কোটি ৩৬ লক্ষ টাকার বেশি। বালুরঘাট পৌর এলাকায় উন্নয়ন ঘটাতে আমরা সদা তৎপর রয়েছি।