নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট :
দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য মঙ্গলবার ভোরে এল বহু প্রতীক্ষিত সুখবর। বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেসে অবশেষে বিদায় নিল পুরনো ICF কোচ। তার জায়গায় সংযুক্ত হল আধুনিক ও উন্নতমানের LHB কোচ। রেলের উদ্যোগে ভোরবেলায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কোচ নিয়ে ট্রেনটির যাত্রার সূচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া, বালুরঘাটের সাংসদ ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন বিধায়ক ড. অশোক লাহিড়ী, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়-সহ রেলের আধিকারিকরা।এই উপলক্ষে সুকান্ত মজুমদার জানান, LHB কোচ আগের তুলনায় অনেকটাই হালকা ও প্রযুক্তিগতভাবে উন্নত। ফলে একদিকে যেমন যাত্রী সুরক্ষা বাড়বে, তেমনই ট্রেনের গতিও বাড়বে। তাঁর কথায়, “আগে তেভাগা এক্সপ্রেস পুরনো ICF কোচে চলত। নতুন LHB কোচ একাধারে আধুনিক, নিরাপদ এবং দ্রুতগামী।” তিনি আরও জানান, এই ট্রেনে থাকছে এসি স্লিপার, নন-এসি স্লিপার এবং নন-এসি চেয়ার কার। এর ফলে দীর্ঘপথের যাত্রীদের পাশাপাশি প্রতিদিন যাতায়াতকারী ডেলি প্যাসেঞ্জাররাও বিশেষ সুবিধা পাবেন।সাংসদ জানান, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই বালুরঘাট অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। ভবিষ্যতে ট্রেনের সংখ্যা বাড়তে পারে—এই সম্ভাবনাকে মাথায় রেখেই স্টেশনে দ্রুত লিফট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নাড়া বলেন, “এই ট্রেনের কমফোর্ট, ডিজাইন ও সেফটি—সবই নতুন মানের। পুরনো কোচগুলি ছিল অত্যন্ত ভারী ও বহু বছরের পুরনো।” তিনি জানান, তেভাগা এক্সপ্রেস মোট ২২টি কোচ নিয়ে চলবে।
নতুন কোচে যাত্রা শুরুর খবরে বালুরঘাট স্টেশনে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আধুনিক ট্রেন পরিষেবা ও স্টেশন উন্নয়নের প্রতিশ্রুতিতে দক্ষিণ দিনাজপুরে রেলের প্রতি প্রত্যাশা যে আরও এক ধাপ বাড়ল, তা বলাই