নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট :
রবিবার দুপুরে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অনুষ্ঠিত হল পি ডব্লিউ ডি ইন্সপেকশন প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন। রাজ্য কর্মচারী ফেডারেশনের শাখা সংগঠন এই ইউনাইটেড প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের এই সভায় হাজির ছিলেন জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় ৬০ জন ইঞ্জিনিয়ার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়নে যুক্ত এই ইঞ্জিনিয়াররা এদিন সংগঠনের দাবি-দাওয়া জানানো থেকে শুরু করে আগামী দিনের কর্মসূচির রূপরেখা ঠিক করেন। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্যস্তরের নেতৃত্বও।সংগঠনের সহ-সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন, “দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সম্মেলন আজ সম্পন্ন হল। ইতিমধ্যেই রাজ্যের আরও কয়েকটি জেলায় আমাদের জেলা সম্মেলন শেষ হয়েছে। এরপর কলকাতার নজরুল মঞ্চে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে।”তিনি আরও জানান, “আজকের এই একদিনের কর্মসূচিতে আগামী দিনের সংগঠন পরিচালনার কমিটি নির্ধারণ করা হবে। একই সঙ্গে জেলা জুড়ে সংগঠনের কাজকর্ম কীভাবে এগোবে তাও ঠিক করা হবে।”
মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা প্রকাশ করে সুব্রতবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতি সবসময় স্নেহশীল। আমাদের দাবি-দাওয়াগুলিও তিনি ভবিষ্যতে পূরণ করবেন বলে আশাবাদী।”