নিজস্ব সংবাদদাতা, ৬ মার্চ, বালুরঘাট:- বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসপ্ল্যানেডের মেট্রো চ্যানেলে তৃণমূলের ধরনা মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিজেপির কাছে মানুষের জীবন বা প্রাণের কোনও মূল্য নেই। কিন্তু আমাদের কাছে মানুষের প্রাণ মণিমুক্তোর মতো মূল্যবান।”ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ তুলে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন তিনি। অভিষেক বলেন, “একটা প্রাণও যেন অকালে না ঝরে, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”বিজেপিকে কটাক্ষ করে তাঁর দাবি, “বিজেপি ১৭২টা প্রাণ নিয়েছে। তাই আমাদের নিশ্চিত করতে হবে, বাংলার ১৭২টা বুথেও যেন তাদের কোনও অস্তিত্ব না থাকে।”এদিন কর্মী-সমর্থকদের উদ্দেশে অভিষেকের বার্তা, “আগে বলতাম ‘নো ভোট টু বিজেপি’। এবার বলছি—‘বয়কট বিজেপি’।”