নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : বোল্লা কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বোল্লা এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি বোল্লা কালী মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবার-পরিজন ও এলাকার বাসিন্দাদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়। এদিন মৃতদেহের ময়নাতদন্ত বালুরঘাট পুলিশ মর্গে সম্পন্ন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।