নিজস্ব সংবাদদাতা: গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত তপন ব্লকের ১ নম্বর রামপাড়া পঞ্চায়েতের মুক্তারামপুর-চন্দ্রাইল এলাকায় নির্বাচনী জনসংযোগ সারলেন ৪১ নম্বর গঙ্গারামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ও অঞ্চল স্তরের নেতৃত্ব এবং দলীয় কর্মী-সমর্থকেরা।এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। তাঁদের অভাব-অভিযোগ, সুখ-দুঃখের কথা শোনেন এবং মতবিনিময় করেন তিনি।গৌতম দাস জানান, রামপাড়া-চাঁচড়া তাঁর নিজের এলাকা হওয়ায় এখানে প্রচারে তিনি ভালো সাড়া পাচ্ছেন। পাশাপাশি তিনি দাবি করেন, দিঘিপাড়া এলাকার প্রায় ৫০টি পরিবার সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে। তাঁর আশা, ভোট যত এগোবে, এই অঞ্চলে তৃণমূলের সমর্থন আরও বাড়বে।