কুশমন্ডিতে বিজেপিতে ২৫ পরিবারের যোগ, ‘পরিবর্তনের হাওয়া’য় চাঙ্গা গেরুয়া শিবির

নিজস্ব সংবাদদাতা, কুশমন্ডি: বিধানসভা ভোটের আগে কুশমন্ডিতে রাজনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত। তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন দল ছেড়ে ২৫টি পরিবার বিজেপিতে যোগ দিলেন। জাহাঙ্গীরপুর অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-সহ স্থানীয় নেতৃত্ব।নতুন সদস্যদের স্বাগত জানিয়ে তাপসের দাবি, “এটি শুধু যোগদান নয়, মানুষের বিশ্বাস ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।” তাঁর কথায়, কুশমন্ডির উন্নয়নই বিজেপির মূল লক্ষ্য।যোগদানকারীদের একাংশের বক্তব্য, শাসক দলের প্রতি অসন্তোষ থেকেই এই সিদ্ধান্ত। বিজেপির নীতিতে আস্থা রেখেই তাঁরা নতুন পথে হাঁটতে চেয়েছেন।বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান আসন্ন নির্বাচনে তাদের সংগঠনকে আরও মজবুত করবে। শিবিরে ইতিমধ্যেই চাঙ্গা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের মুখে এমন দলবদল কুশমন্ডির লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *