কুশমন্ডিতে আহত রামভক্তদের খোঁজে বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়, মানবিক উদ্যোগে প্রশংসা

রবিবার মানবিক মুখ দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের। কুশমন্ডি বিধানসভার মহিষবাথান এলাকায় গত রামনবমীর দিনে শোভাযাত্রায় যোগ দিতে যাওয়ার পথে একটি ভুটভুটি দুর্ঘটনায় চারজন রামভক্ত তথা বিজেপি সমর্থক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, অপর তিনজন প্রাথমিক চিকিৎসার পর বাড়িতেই সুস্থ হয়ে উঠছেন।রবিবার সেই আহত তিন রামভক্তের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তাপস চন্দ্র রায়। তাঁদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।এই প্রসঙ্গে তাপস চন্দ্র রায় বলেন, রামনবমীর দিন দুর্ঘটনার খবর পাওয়ার পরই তিনি আহতদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এদিন সরাসরি তাঁদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। তাঁর কথায়, “আমরা সকলেই মানুষ। আহত ও অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য। আমি শুধু সেই কর্তব্যটাই পালন করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *