তুলোটে দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ১০

নিজস্ব সংবাদদাতা, কুমারগঞ্জ: শনিবার সকালে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভার তুলোট এলাকায় ১০টি সংখ্যালঘু পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বিজেপির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি তথা কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের হাত ধরেই এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়।এদিন তুলোটে একটি সভায় যোগ দিতে এসে শুভেন্দু সরকার বলেন, “আমি এখানে সভা করতে এসেছিলাম। সেই সভাতেই ১০টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।” তাঁর দাবি, এলাকায় বিজেপির প্রতি মানুষের সমর্থন ক্রমশ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *