নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : সোমবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ২৪ নম্বর ওয়ার্ডে জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। এদিন তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন।প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ রায় জানান, “আজ ২৪ নম্বর ওয়ার্ডে এসে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছি। পাশাপাশি ডাঙ্গি সহ বিভিন্ন এলাকায় রাত আটটা পর্যন্ত আমার প্রচার কর্মসূচি রয়েছে।”প্রচারে সাধারণ মানুষের সাড়া নিয়েও আশাবাদী তিনি। তার কথায়, “প্রচারে গিয়ে মানুষের প্রচুর সাড়া পাচ্ছি। আমার জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।”প্রধান প্রতিদ্বন্দ্বী অর্পিতা ঘোষকে গুরুত্ব না দিয়েই বিদ্যুৎ রায় বলেন, “অর্পিতা ঘোষ আমার কাছে কোনও ফ্যাক্টর নয়।”একইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উন্নয়নের প্রশংসা করে তিনি দাবি করেন, “এখানে সুকান্তবাবু যা উন্নয়ন করেছেন, তাতে মানুষ আমাকেই ভোট দেবে। আমি সুকান্ত মজুমদারের প্রতিনিধি হিসেবে বিধানসভায় কাজ করব—এটা মানুষ বুঝে গিয়েছে।”