অশোক লাহিড়ীর আসনে বিজেপির নতুন মুখ, বিদ্যুৎ রায় পারবে কি বিজেপির আসন রক্ষা করতে?

বালুরঘাট: গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বালুরঘাটে জয় এনে দিয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী। তাঁর জয়ের হাত ধরেই এই কেন্দ্রে পদ্মফুল ফুটেছিল। সেই প্রেক্ষাপটেই এ বার প্রার্থী বদলে নতুন মুখে ভরসা রেখেছে বিজেপি। অশোক লাহিড়ীর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন আইনজীবী বিদ্যুৎ কুমার রায়।দক্ষিণ দিনাজপুরের এই কেন্দ্র বরাবরই রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই বসবাস করেন বালুরঘাট লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফলে নির্বাচন ঘিরে বাড়তি নজর থাকেই।শুক্রবার শহরের পাওয়ার হাউস বাজার এলাকায় প্রচারে নামেন বিদ্যুৎ। ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেওয়া, পথচলতি মানুষের সঙ্গে কথা বলা এবং বয়স্কদের প্রণাম জানিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করেন তিনি। ‘ঘরের ছেলে’ হিসেবে নিজেকে তুলে ধরার কৌশলও চোখে পড়ে।তবে রাজনৈতিক মহলের মতে, অশোক লাহিড়ীর মতো পরিচিত মুখের পরিবর্তে নতুন প্রার্থীকে ঘিরে চ্যালেঞ্জ থাকছেই। তবুও সংগঠনের ভরসায় ময়দানে নেমেছে বিজেপি। সব মিলিয়ে, পুরনো জয়ের স্মৃতি আর নতুন মুখের পরীক্ষায় বালুরঘাটে ভোটের লড়াই ক্রমশ জমে উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *