নিজস্ব সংবাদদাতা, ২০ মার্চ, বালুরঘাট:- আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট শহরে ক্রমশ তীব্র হচ্ছে রাজনৈতিক উত্তাপ। সেই আবহেই শুক্রবার এসএফআই-এর এক নম্বর লোকাল কমিটির উদ্যোগে বামফ্রন্ট সমর্থিত প্রার্থী অর্ণব চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বরা তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশে প্রথম ভোট বামের পক্ষে দেওয়ার আহ্বান জানান। বক্তৃতায় উঠে আসে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ছাত্র-যুবদের ভূমিকা এবং রাজ্যের বিভিন্ন ইস্যু। পাশাপাশি, আসন্ন নির্বাচনে সংগঠনের ভূমিকা আরও জোরদার করতে বিস্তারিত আলোচনা হয়। মাঠে নেমে প্রচার কীভাবে আরও বিস্তৃত করা যায়, তা নিয়েও কর্মসূচিতে রূপরেখা তৈরি করা হয় বলে জানা গেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই এক নম্বর লোকাল কমিটির সভাপতি আর্যব্রত মহন্ত, সম্পাদক অমল দাস এবং সহ-সম্পাদক সুমি কর সহ অন্যান্য কর্মী-সমর্থকরা।