নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ৩ ফেব্রুয়ারি, দক্ষিণ দিনাজপুর: একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল। এই উপলক্ষে সোমবার গঙ্গারামপুর শহরজুড়ে সংগঠনের পক্ষ থেকে একটি বিরাট আকারের মিছিলের আয়োজন করা হয়, যা ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। মিছিলের নেতৃত্ব দেন গঙ্গারামপুর টাউন এসসি-এসটি-ওবিসি সেলের তৃণমূল কংগ্রেস সভাপতি বাবু চৌধুরী ও ব্লক সভাপতি সুরজিৎ হালদার ওরফে ভুট্টু। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি, রাজ্য ছাত্রনেতা কৌশিক সাহা ওরফে ‘হ্যালো’-সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।শহর পরিক্রমা শেষে রাতে গঙ্গারামপুর নিউ মার্কেটে জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে ৯৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এপ্রসঙ্গে বাবু চৌধুরী বলেন, সংগঠনকে আরও মজবুত করতেই এই উদ্যোগ। সমর্থক ও কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।