বিধানসভা জয়ের লক্ষ্যে বালুরঘাট ব্লকে বড় রদবদল, ১১ অঞ্চলের মধ্যে ৯টিতে নতুন সভাপতি তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা :বালুরঘাট: লক্ষ্য একটাই—আসন্ন বিধানসভা নির্বাচন। সেই লক্ষ্য সামনে রেখেই বালুরঘাট ব্লকে সাংগঠনিক রদবদলে গেল তৃণমূল কংগ্রেস। ব্লকের বিভিন্ন অঞ্চল কমিটির সভাপতি বদল করা হয়েছে। বালুরঘাট ব্লকের ১১টি অঞ্চলের মধ্যে ৯টি অঞ্চলেই নতুন সভাপতি নিয়োগ করা হয়েছে।উল্লেখ্য, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বালুরঘাট ব্লকে উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছিল তৃণমূল। সেই পিছিয়ে পড়ার কারণ খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত বলে দলীয় সূত্রে খবর। সংগঠনের ভিত মজবুত করতেই এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।দলীয় সূত্রে জানা গেছে, যাঁরা সভাপতির পদ থেকে সরে গেলেন, তাঁদের অনেককেই অঞ্চল কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে। পাশাপাশি প্রতিটি অঞ্চলে সহ-সভাপতি পদ সৃষ্টি করে নতুন মুখ আনা হয়েছে, যাতে তৃণমূল স্তরে সংগঠন আরও শক্তিশালী করা যায়।এই সাংগঠনিক রদবদলের ফলে আগামী বিধানসভা নির্বাচনে বালুরঘাট ব্লকে তৃণমূল কংগ্রেস কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *