দীর্ঘ প্রতীক্ষার অবসান—মারগ্রামে পুকুরপাড়ে গার্ডওয়াল ও রাস্তা নির্মাণে শুরু উন্নয়নের কাজ।

নিজস্ব সংবাদদাতা, ২ ফেব্রুয়ারি,বালুরঘাট:-গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়নে রাজ্য সরকারের ধারাবাহিক উদ্যোগের আরও এক দৃষ্টান্ত উঠে এল বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের মারগ্রাম সংসদে। দীর্ঘদিন ধরে এলাকার একটি বড় পুকুরের পাড় ভেঙে যাওয়ায় গুরুত্বপূর্ণ পাকা রাস্তা নির্মাণ করা যাচ্ছিল না। ফলে প্রায় হাজারেরও বেশি পরিবারকে প্রতিদিন চরম সমস্যার মুখে পড়তে হতো। অবশেষে সেই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ নিল বালুরঘাট পঞ্চায়েত সমিতি।পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের সহযোগিতায় প্রায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে পুকুরপাড়ে গার্ডওয়াল নির্মাণ করে তার পাশে পাকা রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করেন বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য রিনা বর্মন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।অরূপ সরকার জানান, পুকুরপাড় ধসে যাওয়ার কারণে দীর্ঘদিন রাস্তাটি তৈরি করা সম্ভব হচ্ছিল না। পর্যাপ্ত অর্থের সংস্থান করে অবশেষে কাজ শুরু করা গিয়েছে। এই রাস্তা তৈরি হলে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা যেমন মিটবে, তেমনই দুর্ঘটনার আশঙ্কাও অনেকটাই কমবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি ও খুশির আবহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *