কুমারগঞ্জে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছায় শিক্ষানুরাগীদের অভিনব উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,বালুরঘাট: সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় অংশ নিতে গিয়ে যাতে পরীক্ষার্থীদের মানসিক চাপ কিছুটা কমে, সেই উদ্দেশ্যেই অভিনব উদ্যোগ নিলেন কুমারগঞ্জ ব্লকের বিশিষ্ট ও শিক্ষানুরাগী ব্যক্তিরা।
দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত কুমারগঞ্জ ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলের সামনে সোমবার সকালে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া। তাঁর সঙ্গে ছিলেন সমাজসেবী সাহেনসা মোল্লা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল, কলম ও জলের বোতল তুলে দিয়ে তাঁদের সাফল্য কামনা করা হয়। পাশাপাশি পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের ভয় ও টেনশন কাটানোর চেষ্টা করেন উদ্যোক্তারা।
এ প্রসঙ্গে মফিজউদ্দিন মিয়া বলেন, মাধ্যমিক পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষায় তাঁদের সাফল্য কামনা করতেই আমরা কুমারগঞ্জ ব্লকের শিক্ষানুরাগী মানুষজন একত্রিত হয়ে এই ছোট্ট উদ্যোগ নিয়েছি। পরীক্ষার্থীদের হাতে কলম, ফুল ও জলের বোতল তুলে দিয়ে আমরা তাঁদের শুভকামনা জানিয়েছি, যাতে তাঁরা আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *