নিজস্ব সংবাদদাতা, কুশুমন্ডি:মঙ্গলবার কুশমন্ডি ব্লকে দেখা গেল এক মানবিক উদ্যোগের ছবি। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সম্পাদক তথা কুশমন্ডি ব্লকের বিজেপি নেতা তাপস চন্দ্র রায় এগিয়ে এলেন অসহায় এক বৃদ্ধ দম্পতির পাশে।কুশমন্ডি ব্লকের কালিকামোড়া গ্রাম পঞ্চায়েতের আমলাহার এলাকার বাসিন্দা ৭৯ বছরের পাঁচু হালদার ও তাঁর স্ত্রীকে SIR ভেরিফিকেশনের জন্য ডাকা হয়। বার্ধক্য ও অসুস্থতার কারণে ক্যাম্পে গিয়ে শুনানিতে কীভাবে অংশ নেবেন, তা নিয়েই চরম সমস্যায় পড়েন তাঁরা।বিষয়টি জানতে পেরে তাপস চন্দ্র রায় নিজে তাঁদের বাড়িতে পৌঁছে যান। এরপর দু’জনকে সঙ্গে করে নিয়ে এসে SIR ভেরিফিকেশনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করান এবং কাজ শেষে তাঁদের নিরাপদে বাড়ি পৌঁছে দেন।অশীতিপর এই বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানোর জন্য তাপস রায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।