বালুরঘাটে তৃণমূলের পূর্ণাঙ্গ টাউন কমিটি ঘোষণা, নবীন-প্রবীণের মেলবন্ধনে নির্বাচনী প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:বুধবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলেন টাউন সভাপতি সুভাষ চাকি। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গৌতম দাস, জেলা INTTUC সভাপতি নামিজুর রহমান-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুভাষ চাকি জানান, রাজ্য ও জেলা নেতৃত্বের নির্দেশে এবং জেলা সভাপতির অনুমোদনক্রমেই বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হল।

তাঁর কথায়, “প্রবীণ ও নবীন—দু’পক্ষকে একসঙ্গে নিয়ে প্রায় ৮০ জনের একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।”তিনি আরও জানান, রাজ্য ও জেলা কমিটিতে যাঁরা রয়েছেন, এমন বেশ কয়েকজন নেতাকে আমন্ত্রিত সদস্য হিসেবে এই টাউন কমিটিতে রাখা হয়েছে। পাশাপাশি অতীতে যাঁরা বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন, তাঁদেরও নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী সুভাষ চাকি। তাঁর দাবি, সংগঠনকে আরও মজবুত করে বালুরঘাট শহরে তৃণমূল কংগ্রেস ভাল লড়াই দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *