নিজস্ব সংবাদদাতা বালুরঘাট, ২৯ ডিসেম্বর:ডিউটির কড়া শৃঙ্খল ছেড়ে একদিনের জন্য খেলাধুলার রঙিন ময়দানে মিলিত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের আধিকারিক ও কর্মীরা। সোমবার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দু’দিনব্যাপী এই ক্রীড়া উৎসবের দ্বিতীয় ও শেষ দিনটি উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়।ব্যস্ত কর্মসূচির মাঝেও পুলিশ কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সতেজতা বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছরের মতো এ বছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের আসরে পুলিশের আধিকারিকদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রেও তাঁদের দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে।দিনের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল টাগ অফ ওয়ার। দুই দলের তীব্র টানাটানিতে উত্তেজনায় ভরে ওঠে গোটা মাঠ। পাশাপাশি আর্চারি, রাইফেল শুটিং-সহ একাধিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন পুলিশ কর্মীরা, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল রিজিয়নের আইজি রাজেশ যাদব।

তাঁর সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, জেলা শাসক বালা সুব্রামানিয়ান টি, সরকারি পিপি ঋতব্রত চক্রবর্তী এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা খেলাধুলার গুরুত্ব ও সৌহার্দ্যের বার্তা দেন। খেলাধুলা ও শৃঙ্খলার মেলবন্ধনে এই ক্রীড়া প্রতিযোগিতা প্রশাসনিক মহলে এক স্মরণীয় মুহূর্ত হয়ে