নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ১৫ বছরের শাসনকালে রাজ্যের সামগ্রিক উন্নয়নের খতিয়ান তুলে ধরতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় ‘উন্নয়নের পাঁচালী’ পালন করলেন তৃণমূলের মহিলা নেতৃত্বরা।বালুরঘাট ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দনা বর্মনের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরী বর্মন, পঞ্চায়েত এলাকার মহিলা নেত্রীবৃন্দ, তৃণমূলের কনভেনার সহ অন্যান্য নেতৃত্ব।
কর্মসূচি প্রসঙ্গে চন্দনা বর্মন বলেন, “আজ এক নম্বর বোল্লা গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর এলাকায় আমরা উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালন করেছি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জির ১৫ বছরের উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরা হয়েছে।”অন্যদিকে, বোল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌরী বর্মন জানান, “আজ এখানে দিদির উন্নয়নের পাঁচালী সম্পর্কে প্রচার করা হয়েছে। মল্লিকপুর এলাকার মহিলাদের সামনে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের কথা তুলে ধরা হয়েছে।”

এই কর্মসূচিতে স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাঁদের সামনে রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ও উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই ছিল এদিনের মূল উদ্দেশ্য।