৫২ বছরে পা আশুতোষ বালিকা বিদ্যাপীঠ, সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠা দিবস উদযাপন বালুরঘাটে

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:পয়লা জানুয়ারি ২০২৬, বালুরঘাটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আশুতোষ বালিকা বিদ্যাপীঠে উদযাপিত হলো বিদ্যালয়ের ৫২তম প্রতিষ্ঠা দিবস। বিদ্যালয় ছুটি থাকায় এদিন সংক্ষিপ্ত পরিসরে হলেও আন্তরিক পরিবেশে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পম্পা দাস বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিলীপ ধরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপলক্ষ্যে কেক কেটে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগ করে নেন উপস্থিত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রীদের শিক্ষা ও সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে আশুতোষ বালিকা বিদ্যাপীঠ। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনের দিকেও বিদ্যালয়টি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।এদিন প্রধান শিক্ষিকা পম্পা দাস বলেন, “এই বিশেষ দিনে বিদ্যালয়ের সকল ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশুতোষ বালিকা বিদ্যাপীঠ আগামীতেও ছাত্রীদের জন্য গুণগত শিক্ষা ও উন্নত বিকাশের সুযোগ করে দেবে—এই আশা রাখি।”৫২ বছরের গৌরবময় পথচলার মধ্য দিয়ে আশুতোষ বালিকা বিদ্যাপীঠ ভবিষ্যতেও শিক্ষার আলোয় সমাজ গঠনে অগ্রণী ভূমিকা নেবে—এমনটাই প্রত্যাশা শিক্ষামহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *