৪০ তম ফুলমেলা উপলক্ষে বালুরঘাটে বর্ণাঢ্য দৌড় প্রতিযোগিতার আয়োজন, এই দৌড়ে শামিল ১৭০ প্রতিযোগী।

নিজস্ব সংবাদদাতা, ৮ ফেব্রুয়ারি,বালুরঘাট:- প্রতিবছরের মতো এবছরও বালুরঘাট পৌরসভার উদ্যোগে আয়োজিত হচ্ছে ফুল মেলা। ৪০ তম বালুরঘাট পৌরসভা আয়োজিত এই ফুলমেলার শেষ দিনে বিশেষ আকর্ষণ হিসেবে রবিবার সকালে একটি বর্ণাঢ্য দীর্ঘ দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। হিলি ব্লকের তিওর প্রাচীসংঘ থেকে বালুরঘাট সুরেশ রঞ্জন পার্ক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা মোট ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন ১৪০ জন পুরুষ ও ৩০ জন মহিলা অংশগ্রহণকারী। এদিন এই দৌড় প্রতিযোগিতার সূচনালগ্নে প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান মুনমুন কর, কাউন্সিলর পল্লব দাস, সুবিনয় আচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। প্রতিযোগিতা চলাকালীন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে বিপুল সংখ্যক দর্শক প্রতিযোগীদের করতালি ও উৎসাহে ভরিয়ে দেন, যা গোটা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।অনুষ্ঠান শেষে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা জানান, ফুলমেলাকে ঘিরে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে ও ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ আরো নেওয়া হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *