হাজিপুরে পদযাত্রায় জোর প্রচার, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বুধরাই টুডু।

নিজস্ব সংবাদদাতা, ২১ মার্চ,বালুরঘাট:আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপন বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক তৎপরতা ক্রমশ তুঙ্গে উঠছে। শনিবার বেলা প্রায় ১২টা নাগাদ মাহিনগর হাজিপুর বাজার এলাকায় জোরকদমে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী বুধরাই টুডু। বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে এলাকায় পদযাত্রা করেন তিনি।প্রচার চলাকালীন স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী। শোনেন তাঁদের অভাব-অভিযোগ। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ্য, তপনের বর্তমান বিধায়ক হিসেবে এবারও বুধরাই টুডুর উপরই আস্থা রেখেছে বিজেপি নেতৃত্ব।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুধরাই টুডু জানান, এলাকার মানুষ তাঁর কাজের যথাযথ মূল্যায়ন করবেন এবং আগামীতেও তাঁকেই নির্বাচিত করবেন। তাঁর দাবি, তপন ছাড়াও গোটা পশ্চিমবঙ্গ জুড়েই পরিবর্তনের হাওয়া বইছে এবং বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।এদিনের এই প্রচারকে ঘিরে হাজিপুর বাজার এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *