স্কুল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অংকন প্রতিযোগিতায় রঙিন উৎসব বালুরঘাটে

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :
স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অংকন প্রতিযোগিতার আয়োজন করল বালুরঘাটের একটি বেসরকারি স্কুল। হ্যাপি হোম চাইল্ড লার্নিং স্কুল নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস আগামী ২৫শে ডিসেম্বর। তবে আগামীকাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায়, তার আগেই বুধবার দুপুর প্রায় ১১টা নাগাদ বালুরঘাট পাওয়ার হাউস এলাকায় স্কুল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জানা গেছে, প্রায় ৫৫ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মজাদার এই অংকন প্রতিযোগিতায় পড়ুয়ারা নিজেদের কল্পনা ও সৃজনশীলতার রঙে খাতা ভরিয়ে তোলে। ছোটদের উচ্ছ্বাস, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের তৎপরতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। এদিনের এই আয়োজন ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *