সাড়ে চার কোটির প্রকল্পে ৯ কিলোমিটার রাস্তার সংস্কার শুরু, দীর্ঘদিনের ভোগান্তি কাটার আশায় সাত-আট গ্রামের মানুষ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২৬ ফেব্রুয়ারি:দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। সেই পথের ওপরই নির্ভরশীল ছিল সাত থেকে আটটি গ্রামের বাসিন্দারা। ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, রোগীদের হাসপাতালে পৌঁছনো থেকে নিত্যদিনের বাজারহাট—সব ক্ষেত্রেই নিত্য ভোগান্তির কারণ হয়ে উঠেছিল বেহাল রাস্তা। অবশেষে বহু প্রতীক্ষিত সেই সংস্কারকাজের সূচনা হল বৃহস্পতিবার।এ দিন বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের তুলসীপুর মোড় থেকে গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের কামালপুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাড়ে চার কোটিরও বেশি টাকা।পশ্চিমবঙ্গ সরকারের এসআরডিএ-র সহযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে এই কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল, অশোক কৃষ্ণ কুজুর সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।জেলা পরিষদ সদস্য অশোক কৃষ্ণ কুজুর বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি পূরণ হল। তাঁর কথায়, “তুলসীপুর মোড় থেকে কামালপুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। কাজ সম্পূর্ণ হলে এলাকার মানুষের যাতায়াতে অনেকটাই স্বস্তি ফিরবে।”স্থানীয় বাসিন্দাদের আশা, বহু বছরের দুর্ভোগ কাটিয়ে এই রাস্তা নতুন করে জীবনের গতি ফিরিয়ে দেবে গোটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *