নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর:শীতের দাপট অব্যাহত দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে। বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.৩ ডিগ্রিতে। ভোরের দিকে ঘন কুয়াশার দাপটে ঠান্ডার অনুভূতি বেড়েছে, যার জেরে রাস্তায় যান চলাচলও কিছুটা ধীরগতির হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দিনের বেলায় সূর্যের দেখা মিলতে পারে এবং তাপমাত্রায় সামান্য ঊর্ধ্বগতি হতে পারে। তবে রাত ও ভোরের দিকে শীতের আমেজ বজায় থাকবে বলেই পূর্বাভাস।
