শহরে ‘চায়ে চর্চা’, প্রতিষ্ঠা দিবসেও সক্রিয় বিদ্যুৎ—ভোটের আগে জনসংযোগে জোর বিজেপি প্রার্থীর

নিজস্ব সংবাদদাতা , বালুরঘাট : ভোটের মুখে শহর জুড়ে জনসংযোগে ঝাঁপালেন বালুরঘাট বিধানসভার বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। সোমবার সকালে বালুরঘাট শহরের ৪ নম্বর ওয়ার্ডে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে যোগ দিয়ে দিনের প্রচার শুরু করেন তিনি। সেখানেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপচারিতা ও জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী।এরপর ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে একইভাবে জনসংযোগ কর্মসূচি চালানোর পাশাপাশি যোগ দেন বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে। দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটের আগে সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেন।বিদ্যুৎ কুমার রায় বলেন, “সকালে ৪ নম্বর ওয়ার্ডে ‘চায়ে চর্চা’ কর্মসূচিতে অংশ নিয়েছি, মানুষের সঙ্গে কথা বলেছি। আগামী দিনে আরও বিভিন্ন এলাকায় জনসংযোগ বাড়ানো হবে।” তিনি জানান, এদিনই বাদামাইল, কুরমাইল, হরিপুর-সহ একাধিক গ্রামে প্রচার চালাবেন।নিজের জয়ের ব্যাপারে আশাবাদী সুরেই বিজেপি প্রার্থী বলেন, মানুষের সমর্থন মিলছে, সেই ভরসাতেই এগোচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *