মূর্তি-ভাস্কর্যে লুকিয়ে ইতিহাসের সূত্র, বালুরঘাটে কর্মশালা।

নিজস্ব সংবাদদাতা, ১২ মার্চ, বালুরঘাট :- প্রারম্ভিক মধ্যযুগীয় ভারতের ইতিহাসচর্চায় মূর্তি ও ভাস্কর্যের গুরুত্ব তুলে ধরতে বালুরঘাটে আয়োজিত হল একটি তাৎপর্যপূর্ণ কর্মশালা।বৃহস্পতিবার বালুরঘাট বি.এড. কলেজ (স্বশাসিত)-এর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। সহযোগিতায় ছিল ইতিহাস অনুসন্ধান পরিষদ, দক্ষিণ দিনাজপুর।কর্মশালার প্রধান বক্তা ছিলেন ড. রঞ্জুশ্রী ঘোষ, প্রাক্তন সিনিয়র অ্যাকাডেমিক ফেলো, ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চ (ICHR), নয়াদিল্লি। উপস্থিত ছিলেন ড. আশিস দাস, হরিপদ সাহা, কবি ও সমাজসেবী বিশ্বনাথ লাহা, সংহিতা সরকার, সৌমিত দাস, নারায়ণ ভট্টাচার্য, সংগীত কুমার দেব, অজয় শঙ্কর ঘোষ এবং ডাঃ সৌরভ কুন্ডু প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে কলেজের ছাত্রীরা অতিথিদের চন্দনের টিপ পরিয়ে বরণ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষিকা সোমা দাস। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয় এবং প্রধান বক্তাকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।ইতিহাস অনুসন্ধান পরিষদের যুগ্ম সম্পাদক সুরুজ দাশ জানান, ইতিহাসচর্চায় প্রাথমিক উৎস হিসেবে মূর্তি-ভাস্কর্যের গুরুত্ব তুলে ধরতেই এই কর্মশালার আয়োজন।তাঁর দাবি, দক্ষিণ দিনাজপুর জেলায় বিভিন্ন স্থানে মাটি খুঁড়লেই বহু প্রাচীন মূর্তি ও ভাস্কর্যের সন্ধান মেলে, যা জেলার সমৃদ্ধ ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *