নিজস্ব সংবাদদাতা,২ ফেব্রুয়ারি,বালুরঘাট:-সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। সেই উপলক্ষে জেলার প্রত্যন্ত কুমারগঞ্জ ব্লকে পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে প্রশংসনীয় উদ্যোগ নিলেন এলাকার বিশিষ্ট ও শিক্ষানুরাগী মানুষজন।সোমবার কুমারগঞ্জ হাই স্কুলের সামনে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া, সমাজসেবী সাহেনসা মোল্লা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পরীক্ষাকেন্দ্রে আসা ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল, পেন ও জলের বোতল তুলে দিয়ে তাঁদের সাফল্য কামনা করা হয়।এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের জীবনের প্রথম বড় পরীক্ষার টেনশন কিছুটা হলেও কমানোর চেষ্টা করা হয়। এদিন মফিজ উদ্দিন মিয়া বলেন, “মাধ্যমিক ছাত্রছাত্রীদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক—এই কামনাতেই আমরা পাশে দাঁড়িয়েছি।”বিশিষ্টজনদের এই আন্তরিকতায় খুশি পরীক্ষার্থীরা, তারা জানান—এমন শুভেচ্ছা ও ভালোবাসা পরীক্ষার আগে বাড়তি সাহস পাবো আমরা।