ভয়–ভরসার মিশেলে দক্ষিণ দিনাজপুরে শুরু মাধ্যমিক, ৫৩ কেন্দ্রে জীবনের প্রথম বড় পরীক্ষা।

নিজস্ব সংবাদদাতা, ২ ফেব্রুয়ারি,বালুরঘাট:- সারা রাজ্যের সঙ্গে সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও সোমবার থেকে শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। জেলায় মোট ৫৩টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১১টি মূল পরীক্ষা কেন্দ্র ও ৪২টি সাব-ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে।জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ২২,৬৯৮ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে। এর মধ্যে রেগুলার পুরুষ পরীক্ষার্থী ৮,৭৭৩ জন ও মহিলা ৯,৮৮৩ জন। সিসি পরীক্ষার্থীর সংখ্যা পুরুষ ১,৪৯১ ও মহিলা ২,৫৩২ জন। পাশাপাশি কম্পার্টমেন্টাল পরীক্ষার্থী রয়েছেন মোট ১৯ জন।বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থী জানায়, আজ জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসেছি। নিজের স্কুলের বাইরে পরীক্ষা দিতে এসে একটু ভয় লাগলেও প্রস্তুতি ভালো হয়েছে। অপর পরীক্ষার্থী দেব পাল বলেন, বাংলা পরীক্ষা দিতে এসেছি। নার্ভাস লাগছে, তবে আত্মবিশ্বাস রয়েছে।পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে কড়া নিরাপত্তা ও প্রশাসনিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *