কলকাতা: দেখতে দেখতে দুই বছরে পা রাখল শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) ছোট্ট ইয়ালিনি (Yaalini Birthday)। মেয়ে ইয়ালিনির দ্বিতীয় জন্মদিনে বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পঅভিষেকের আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। বিশেষ দিনে সাদা পোশাকে রাজ-শুভশ্রী-ইয়ালিনি-ইউভান সেজে উঠেছিলেন। ইয়ালিনির জন্মদিনে ধুমধাম নয়, হল জগন্নাথের পুষ্পাভিষেক,শুভশ্রী নাচলেন হরিনাম সংকীর্তনে। রাজ ও শুভশ্রী দুজনেই মেয়ের জন্মদিন উদযাপনের ফোটো আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এদিন।
ইয়ালিনি ২ বছরের জন্মদিন পালন করল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যদিও শুভশ্রী এখনও কোনও জন্মদিনের পোস্ট প্রকাশ করেননি। রাজ মেয়ের বিশেষ দিনে সোশ্যাল মিডিয়া ছবি দিয়েছেন । প্রথম ছবিতেই দেখা যায়—ইয়ালিনির পায়ের কাছে মাথা রেখে আবেগে ভাসছেন রাজ। পরের কয়েকটি ছবিতে বাবা–মেয়ের নিরিবিলি আদর–ভালোবাসার মুহূর্ত ধরা পড়েছে। ছবিগুলোর সঙ্গে রাজ লিখেছেন, “শুভ জন্মদিন ইয়া মা।”
আরও পড়ুন: মেয়ে হওয়ার আনন্দে পাপারাজ্জিদের মিষ্টি বিলি রাজকুমারের!
এক্কেবারে অন্য রকম ভাবে মেয়ের জন্মদিন পালন করলেন রাজ-শুভশ্রী। তবে কোনো পার্টি নয়, এই বিশেষ দিনে বাড়িতে জগন্নাথ দেবের পুষ্পঅভিষেকের আয়োজন করেছিলেন দম্পতি। রাজ ও শুভশ্রী দুজনেই মেয়ের জন্মদিন উদযাপনের ফোটো আর ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। পরিবার ও কাছের বন্ধুরাই উপস্থিত ছিলেন এদিন। সকলেরই সাদা রঙের পোশক। সোনালি পাড়ের একটি সাদা শাড়ি পরেছিলেন ইউভান-ইয়ালিনির মাম্মা শুভশ্রী। শেয়ার করা ভিডিওতে কীর্তনের আওয়াজ পাওয়া গেল। ফুলের পাঁপড়ির মাঝে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তিরসে মজে ছিলেন শুভশ্রী। ইউভান ও ইয়ালিনিকেও দেখা গেল ফুলের পাঁপড়িতে জগন্নাথ দেবের অভিষেক করতে। অবশ্য ছোট্ট ইয়ালিনির জন্য কেকও আনা হয়েছিল। একটি কাটা হয় ঠিক রাত বারোটায়। দাদার সঙ্গে কেক কাটে ইয়ালিনি।
অন্য খবর দেখুন