বুনিয়াদপুরে ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন শাম্মুগারজন, পরিদর্শনে স্ট্রং রুম থেকে কাউন্টিং সেন্টার

নিজস্ব সংবাদদাতা,বুনিয়াদপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রস্তুতি কতটা সুষ্ঠু রয়েছে, তা খতিয়ে দেখতে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে কুশমন্ডি বিধানসভার ডিসি-আরসি সেন্টার পরিদর্শনে এলেন শাম্মুগারজন।এদিন তিনি কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। বিশেষভাবে স্ট্রং রুম, ওয়েব কাস্টিং রুম এবং কাউন্টিং রুমে গিয়ে নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন। নির্বাচনকে স্বচ্ছ ও নির্বিঘ্ন করতে যে পরিকাঠামো তৈরি করা হয়েছে, তা কতটা কার্যকর, সেই বিষয়েও বিস্তারিতভাবে খোঁজ নেন তিনি।প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলে বিভিন্ন ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও ধারণা নেন। কোথাও কোনও ঘাটতি রয়েছে কি না, তা নিয়েও নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *