সংবাদদাতা, তপন:তপন বিধানসভায় বিজেপি প্রার্থী বুধরাই টুডু-র সমর্থনে জোরদার শক্তি প্রদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার অনুষ্ঠিত এই রোড শো-তে প্রার্থী বুধরাই টুডুও উপস্থিত ছিলেন।চকভৃগু এলাকা থেকে শুরু হওয়া এই রোড শো বোয়ালদার, দাড়ালহাট সহ একাধিক অঞ্চল পরিক্রমা করে। পথে পথে দলীয় কর্মী-সমর্থকদের ঢল এবং উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোটা এলাকা জুড়ে বিজেপির পতাকা, স্লোগান এবং সমর্থকদের উপস্থিতিতে তৈরি হয় উৎসবের আবহ।নির্বাচনের মুখে এই রোড শো তপন বিধানসভায় বিজেপির সংগঠন ও জনসমর্থনের জোরালো বার্তা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।