,নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট : আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে। সেই ধারাবাহিকতায় বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার নির্বাচন অবজারভার রিতেশ চৌহান ভাটপাড়া অঞ্চলের একাধিক বুথ পরিদর্শন করেন।এদিন বুথগুলির পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ সংক্রান্ত বিভিন্ন সুবিধা-অসুবিধা খতিয়ে দেখেন তিনি। সঙ্গে ছিলেন বালুরঘাটের বিডিও সোহম চৌধুরী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, ভোটকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি ও নজরদারি বাড়ানো হলে নির্বাচন আরও স্বচ্ছ ও নির্বিঘ্ন হবে।