নিজস্ব সংবাদদাতা, ১ মার্চ, বালুরঘাট:- রাজনৈতিক ভেদাভেদ নয়, উন্নয়নই শেষ কথা—এমন বার্তাই মিলল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লক-এর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম রায়নগর এলাকায়। রবিবার সকালে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে ১৫০ মিটার দীর্ঘ একটি রাস্তার কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।উল্লেখযোগ্য বিষয়, সংশ্লিষ্ট সংসদ পঞ্চায়েত নির্বাচনে ওই বুথে বিজেপি জয়লাভ করেছিল। তবু দীর্ঘদিনের দাবি মেনে ওই এলাকাতেই রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত সমিতি। প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে বলে জানানো হয়েছে।রাস্তার কাজের সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। এক স্থানীয় মহিলা জানান, দীর্ঘদিন ধরে কাঁচা ও বেহাল রাস্তার কারণে নিত্যযাত্রায় চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল তাঁদের। কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানান। এই প্রসঙ্গে অরূপ সরকার বলেন, এলাকাবাসীর দাবি ছিল বহুদিনের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে সেই দাবিকেই গুরুত্ব দিয়ে কাজ শুরু হয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী জাতি, ধর্ম বা দলীয় পরিচয় নয়—সকলের জন্য সমান উন্নয়নে বিশ্বাসী। বিরোধী দলের সদস্যদের বসবাস থাকা সত্ত্বেও কোনও রকম পক্ষপাতিত্ব ছাড়াই এই রাস্তা নির্মাণ তারই প্রমাণ। রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের এই পদক্ষেপ পশ্চিম রায়নগরে নতুন বার্তা দিচ্ছে বলে মত ।